Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

IMG_20160825_103233আল ইমরান, নওগাঁ: নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে নওগাঁ শ্রী শ্রী বুড়া কালী মাতার মন্ডপ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত কালী মাতার মন্ডপ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনার সভাপতি ও বৃহত্তর রাজশাহী জেলা ট্রাষ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, বাবু অনিল কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক,নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ জেলা শাখা, হিন্দু -বৌদ্ধ -খিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু চিত্ত রঞ্জন সাহা, নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিভাস মজুমদার গোপাল, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বাবু গুরুদাস দত্ত প্রমুখ। এসময় জেলা ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.