Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় স্কুলছাত্রকে গলাকেটে হত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মো. বিদ্যুৎ (১৫) নামে এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দৃবৃর্ত্তরা। আজ শুক্রবার সকালে উপজেলার চকাবিলের ফাঁকা মাঠে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। সে উপজেলার কয়াভবনি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও বালুভরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. বিদ্যুতের নানা বাবুল হোসেনের বাড়ি একই উপজেলার চকাবিলগ্রামে আসে এক বছর আগে। এরপর বালুভরা উচ্চ বিদ্যালয়ের ভর্তি হয়ে পড়াশুনা শুরু করে।
এমতাবস্থায় বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে কে বা কারা মো. বিদ্যুৎকে ডেকে নেয়। এরপর রাতে আর ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করেও বিদ্যুৎকে আর পাওয়া যায়নি। আজ সকালে উপজেলার চকাবিলের ফাঁকা মাঠে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
প্রাথমিকভাবে স্থানীয় ও নিহতের পরিবার ধারণা করছে, তাকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করার প্রক্রিয়া চলছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.