Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নদীতে জমা ‘কালো’ পানি খেয়ে সাড়ে তিন হাজার হাঁসের মৃত্যু

ducks-drinkঅনলাইন ডেস্ক: শুকনো নদীর বদ্ধ পানিতে নেমে প্রাণ গেল ৩,৫০০টিরও বেশি হাঁসের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তামিলাড়ুর আম্বুরের কাছে পেরিয়া কোমেশ্বরম গ্রামে। এই গ্রামের পালার নদী দীর্ঘদিন ধরেই শুকিয়ে আছে। মাঝে মাঝে কয়েক জায়গায় জমে আছে পানি। সেই পানিতে নেমেই মৃত্যু হল হাঁসগুলোর।
এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে তামিলনাড়ুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পালার নদীখাতের পানি পরীক্ষা করার জন্য সংগ্রহ করা হয়েছে। ঠিক কী কারণে হাসঁগুলির মৃত্যু হয়েছে, তা জানতে মৃত হাঁসের শরীরের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সামনেই রয়েছে একটি চামড়ার কারখানা। সেখান থেকেই কড়া রাসায়নিক মেশানো পানি নদীতে এসে মিশেছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তার বিষক্রিয়াতেই হাঁসগুলির মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।
গত দু’মাস ধরে পালার নদীর কাছে হাঁস পুষে জীবিকা নির্বাহ করছিলেন গোপী নামে এক ব্যক্তি। বুধবার সকালে হাঁসগুলি নদীতে ছেড়ে দেন তিনি। ১১-৩০টা নাগাদ ফিরে এসে তিনি দেখেন বেশিরভাগ হাঁসই মরে পড়ে রয়েছে। বাকিগুলোর অবস্থাও খুব খারাপ। সূত্র: এই সময়।

Leave A Reply

Your email address will not be published.