Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে গণতন্ত্রের বিজয় ও সংবিধান রক্ষা দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্তমান সরকারের ৩য় বর্ষ পুর্তি, গণতন্ত্রের বিজয় ও সংবিধান রক্ষা দিবস পালিত হয়েছে। বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এক র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ডাকবাংলো উন্মুক্ত মঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের এম,পি মোঃ শিবলী সাদিক। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাদেকুল ইসলাম, ডাঃ মোঃ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, যুবলীগের আহŸায়ক মোঃ নুর শামীম, ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.