Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত

হাসিম উদ্দিন, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবীতে রবিবার বেলা ১১টায় নবাবগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়হানুল হক রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান(সবুজ), যুগ্ন সম্পাদক আরিফুজ্জামান জনি সহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মৌসুমী আফরিদার নিকট তাদের দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করে।

Leave A Reply

Your email address will not be published.