Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত

news-picনবাবগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর পালনের মধ্যে দিয়ে সকাল ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। র‌্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় ডাকবাংলো চত্ত¡রে এসে মিলিত হয়ে চার নেতার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা আ’লীগের সভাপতি ও ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সিনিয়র সহ:সভাপতি সাদেকুল ইসলাম, আমির হোসেন, ডাঃ মোশাররফ হোসেন, যুগ্ন সা:সম্পাদক হাফিজুর রহমান, সানোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ মোঃ জিয়াউর রহমান (মানিক), মহিলা আ’লীগের সা:সম্পাদক পারুল বেগম, বীরমুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান (সবুজ), যুবলীগের আহব্বায়ক নূর শামীম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। উক্ত র‌্যালীতে আওয়ামীলীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। শেষে চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.