Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করলেন ডা. এ. জেড. এম জাহিদ হোসেন

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির পক্ষে বন্যা দুর্গত এলাকায় ত্রান বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাহমুদপুর, দাউদপুর ও বিনোদনগর ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রান বিতরন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। ত্রান বিতরন কালে উপজেলা বিএনপির উপদেষ্ঠা ডাঃ মোঃ মশিউর রহমান, এ্যাডঃ নজমাল হক, জেলা বিএনপির সদস্য মোঃ নজরুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ মহররম হোসেন, বিনোদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ছাত্রদলের যুগ্নআহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন, এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ডাকবাংলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

Leave A Reply

Your email address will not be published.