Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে স্কুলের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করলেন -শিবলী সাদিক এমপি


হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুর নবাবগঞ্জের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়েছে ।
২২ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যায়ে মনোহর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন দিনাজপুর -৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক এমপি । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল আলম সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে বিদ্যালয়ের শিক্ষক তাপস কুমার ,থানা অফিসার ইনর্জাচ সুব্রত কুমার সরকার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোঃপারুল বেগম, উপজেলা আঃলীগের সহপভাপতি মোঃ দবিরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোঃশাহ আলম, যুবলীগের যুগ্ন আহবায়ক দিলীপ কুমার , স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাসার সবুজ, ছাত্রলীগের সভাপতি মো: শাহিনুর ইসলাম সবুজ, ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ আইনুল হক চেয়ারম্যান,কুশদহ ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.