Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিমিয়


নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরোধী মতবিনিময় সভা করেছে দিনাজপুর জেলা হেযবুত তওহীদ।
রবিবার দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জন-প্রতিনিধিদের হেযবুত তওহীদের নবাবগঞ্জ সভাপতি মো. হাছিম উদ্দীনের সভাপতিত্বে ও তানভীর হাসান রাসেলের সঞ্চলনায় “আমরা সবাই ঐক্যবদ্ধ” শীর্ষক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান।
প্রধান অতিথি দেশের সঙ্কট তুলে ধরে তার বক্তব্যে বলেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূলে জনগনের মাঝে ধর্মের প্রকৃত আদর্শ তুলে ধরতে হবে আর সেই আদর্শই নিয়েই নিঃস্বার্থভাবে কাজ করছে হেযবুত তওহীদ।
উক্ত মতবিনিময়ে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আফতাবগঞ্জ জামে মসজিদের ইমাম মোঃ জসিম উদ্দিন কুশদহ ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান দুদু ও নুরুজ্জামান প্রমুখ৷

Leave A Reply

Your email address will not be published.