Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

3b7d0b8a59155ae07cb4df0189d5dd75নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার দুপুরে শিবলু মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিবলু শিবপুর উপজেলার কুন্দাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং শিবপুর শহীদ আসাদ কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবলু সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে কুন্দাপাড়ার উদ্দেশে বের হন। পরে রাতে আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা কুন্দারপাড়া গ্রামের একটি আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিবলুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শিবলুর বাবা সাইফুল ইসলাম জানান, তার ছেলে শিবলু আত্মহত্যা করেনি। তার আত্মহত্যা করার কোনো কারণও নেই। কেউ তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.