Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নরসিংদীতে গ্যাস ঠিকাদার ও গ্রাহকদের মানববন্ধন

 জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধ, গ্রাহক হয়রানি, নক্সা বাণিজ্য বন্ধ এবং আঞ্চলিক উপ-মহাব্যবস্থাপকের অপসারণের দাবিতে গ্যাস ঠিকাদার ও গ্রাহকরা মানববন্ধন করেছে।
গত কাল ৩১ মার্চ দুপুর ১২টায় নরসিংদী শহরতলীর চিনিশপুরে তিতাস গ্যাস টিএন্ডডি কোং লি. নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা তিতাস গ্যাস ঠিকাদার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আল আমিন খান মিঠু, সাধারণ সম্পাদক কাউছার ভূঁইয়া, ঠিকাদার তোফায়েল হোসেন, সেলিম ভূঁইয়া, শাজাহান, গ্রাহক আশরাফুজ্জামান ভূঁইয়া, মনির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তিতাস গ্যাস টিএন্ডডি কোং লি নরসিংদী আঞ্চলিক কার্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। গ্যাস সংযোগের জন্য নক্সা প্রণয়নে বাণিজ্যসহ নানাভাবে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। ফলে গ্যাস ঠিকাদারদের সুনাম ক্ষুণœ হচ্ছে। অন্যদিকে কোন প্রকার হয়রানি ছাড়াই নরসিংদী সদর শিবপুর ও পলাশ উপজেলায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে। ফলে গ্রাহকরা এখন বৈধ গ্যাস সংযোগ গ্রহণের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এ কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া মোবাইল কোর্টে বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করলেও রাতের আধারে পুনঃসংযোগ দেয়া হচ্ছে।
স্বনামধন্য এ প্রতিষ্ঠানটির সার্বিক স্বার্থে অতিসত্বর সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বন্ধ, গ্রাহক হয়রানি ও নক্সা বাণিজ্য বন্ধ এবং আঞ্চলিক উপ-মহাব্যবস্থাপক আবদুল আহাদকে অপসারণ করতে হবে নতুবা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান ঠিকাদার ও গ্রাহকরা।

Leave A Reply

Your email address will not be published.