Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাইজেরিয়ায় বোকো হারাম হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক :  নাইজেরিয়ার বর্ন রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের দু’টি গ্রামে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকালে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। দেশটির সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারাম গুলিবষর্ণ ও অগ্নিসংযোগ চালিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ হামলায় দায় প্রাথমিকভাবে কেউ স্বীকার করেনি।

স্থানীয়রা জানান, প্রায় ৩০ জঙ্গি মোটরসাইকেল ও পিকআপ ভ্যান যোগে গত সোমবার ও মঙ্গলবার বর্ন রাজ্যের দিবিরো হাউল ‍এবং দিবিরো বিউ নামে পৃথক দু’টি গ্রামে এসে গুলিবষর্ণ ও অগ্নিসংযোগ ঘটায়। এ সময় তারা স্থানীয় দোকানপাট এবং বাড়িতে লুটপাটও করে।

দেবিরো হাউল গ্রামের বাসিন্দা উমারু মার্কুস বলেন, বিদ্রোহী জঙ্গিরা গ্রামবাসীদের গুলি করে হত্যার পর বাড়িতে এবং দোকানগুলো লুট করে অগ্নিসংযোগ ঘটায়।

গত এক মাসে বর্ন রাজ্যের গুজবা জেলায় বিভিন্ন হামলা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় প্রায় ২৫০ জন মানুষ নিহত হয়েছেন

Leave A Reply

Your email address will not be published.