Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাজম শেঠিই প্রেসিডেন্ট

788760-NajamSethiAFP-1415631747স্পোর্টস ডেস্ক:
সব জ্বল্পনা-কল্পনা কাটিয়ে অবশেষে আইসিসির প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজম শেঠি। দুবাইতে চলা আইসিসির দু’দিন ব্যাপি বিশেষ বৈঠকেই নির্ধারিত হচ্ছে শেঠির ভাগ্য। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, প্রেসিডেন্ট পদে তিনি ছাড়া এখনও অন্য কোন প্রার্থীতা নেই আর। সুতরাং, আনুষ্ঠানিক ঘোষণার আগেই শেঠিকে প্রেসিডেন্ট ঘোষণা করে দেওয়া যায়। আইসিসি প্রেসিডেন্ট পদ থেকে বাংলাদেশের আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের সঙ্গে সঙ্গেই পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আইসিসিতে তাদের প্রতিনিধি নাজম শেঠিই হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। এবার দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে নাজম শেঠিকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে যেহেতু কারও নাম প্রস্তাব করা হয়নি, এ কারণে আগামী দু’মাসের জন্য (জুলাই পর্যন্ত) আইসিসির অন্তর্বর্তীকালীন সভাপতি হতে যাচ্ছেন নাজম শেঠি। এরপর এমনিতেই নিয়ম অনুসারে আইসিসির প্রেসিডেন্টের পদে বসার কথা তারই এবং পরবর্তী এক বছর তিনিই থাকবেন প্রেসিডেন্ট।ন

Leave A Reply

Your email address will not be published.