Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাটোরে ভূমি অফিসে অগ্নিকাণ্ড

নাটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটার, ফটোস্ট্যাট মেসিনসহ আসবাবপত্র পুড়ে গেছে।
গত কাল সকাল সাতটার দিকে শহরের বঙ্গজ্জল রানী ভবানী রাজবাড়ী চত্বরে অবস্থিত ভূমি অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
সহকারী ভূমি কর্মকর্তা আলমগীর কবির ও নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রউফ জানান, সকালে ভূমি অফিসের একটি কক্ষে আগুন জ্বলছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানো হয়।
অগ্নিকাণ্ডে অফিসের দু’টি কম্পিউটার, একটি ফটোস্ট্যাট মেশিন, আসবাবপত্রসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
জেলা প্রশাসক মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্তে একটি টিম গঠন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.