Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাট্যকার ফারুক হোসেন আদৌ কি বেঁচে আছেন?

বিনোদন ডেস্ক :
গত রোববার ১৯ জুলাই বেলা ৩টার দিকে কক্সবাজার এলাকার মারমেড ইকো রিসোর্টসংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চিত্রনাট্যকার ফারুক হোসেন নিখোঁজ হন। নিখোঁজ হবার ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি নাট্যকার ফারূক হোসেনেরে। এদিকে, তার পরিবারের সদস্যগণ এ নিয়ে খুবই উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন। পরিবারের তিন ভাই বোনের মধ্যে তিনিই সবার বড়। একমাত্র রোজগারের পথটাও তারই হাতে। তার পরিবারের দাবি খুব দ্রত যেন তাকে খুঁজে বের করা হয়। এ বিষয়ে নির্মাতা হিমেল আশরাফ বলেন ‘আমি গিয়েছিলাম ফারুকের বাসায় তার পরিবারের সবাই কান্নাকাটি করছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। শেষ পযর্ন্ত এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালেও আমি খবর নিয়েছি কক্সবাজার থানায়। তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন’। উল্লেখ্য, সোমবার দুপুর পর্যন্ত সমুদ্রে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের লোকজন তার খোঁজে তৎপর থাকার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.