Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, অফিসার ইনচার্জ কাজী আইয়ূবুর রহমান, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় সাম্প্রতিক ২০ দলীয় জোটের আন্দোলন পরিস্থিতি, আওয়ামী লীগের দলীয় কোন্দলে ১ জন খুন ও চন্ডীপাশা ইউনিয়নে খামারগাঁও গ্রামে মুসলমান সম্প্রদায়ের উপর মিথ্যা মামলা দায়ের নিয়ে জনগণকে হয়রানি করার বিষয়ে আলোচনা করা হয়।
ওসি জানান, নান্দাইল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক। সভাপতি ইউএনও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.