Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নান্দাইলে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাও গ্রামের দুলেনা আক্তার (১৮) কে ধর্ষণ চেষ্টার ঘটনায় আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করার প্রতিবাদে গত মঙ্গলবার নান্দাইল প্রেসক্লাবে মামলার বাদী কর্তৃক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাও গ্রামে জনৈক মো. নরুল ইসলামের কন্যা মোছা. দোলেনা আক্তার (১৮) কে একই গ্রামের মৃত ভুপেন্দ্র চন্দ্র মজুমদারের পুত্র উত্তম কুমার মজুমদার কালু (৪০) কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলা ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ বিধান আদালতে মোছা. দোলেনা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মোকাদ্দমা নং ২২/২০১৫। মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশ পাওয়ার পর ওসি নান্দাইল মামলাটি তদন্ত করার জন্য থানার ওসি (তদন্ত) মো. হারুণ অর রশিদকে দায়িত্ব প্রদান করেন। ওসি হারুণ মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত না করে বিবাদী পক্ষের নিকট থেকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে বিজ্ঞ আদালতে একটি মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। বাদীর সাথে কোন যোগাযোগ এবং স্বাক্ষীদের দেয়া সঠিক জবানবন্দী রেকর্ড না করে ওসি হারুণ এক তরফা মিথ্যা প্রতিবেদন দাখিল করার প্রতিবাদে মঙ্গলবার ১৭ই জানুয়ারি খামারগাও গ্রামের লোকজন ও মামলার বাদী পক্ষ থেকে নান্দাইল প্রেসক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলাটি পুনঃতদন্তের ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান। বাদীপক্ষ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ওসি (তদন্ত) মো. হারুণ অর রশিদ বাদীর নিকট মামলার রিপোর্ট প্রদানের জন্য ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। বাদী উৎকোচ দিতে অপারগতা প্রকাশ করলে ওসি হারুণ একতরফা মিথ্যা প্রতিবেদন আদলতে দাখিল করেন।
উল্লেখ্য, বিভিন্ন কারণে ওসি হারুন অর রশিদকে সম্প্রতি নান্দাইল থানা থেকে অন্যত্র বদলি করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোছলেম উদ্দিন মাস্টার। এসময় উপস্থিত ছিলেন খামারগাও গ্রামের সমাজসেবী মো. বিল্লাল হোসেন, মো. শফিকুল ইসলাম কামাল ও মো. আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে নান্দাইলে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.