Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নান্দাইলে আ. লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

nandailনান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রবিবার ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের প্রতিবাদে বেলা ১১টায় উপজেলার সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রেনু, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বল, সাবেক পৌরসভার চেয়ারম্যান মো. ইদ্রিছ আলী ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবুব্ক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল আকন্দ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপি-জামায়াতের অবরোধ, হরতাল ও পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষহত্যা বন্ধের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.