Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নান্দাইল চৌরাস্তা থেকে আঠারবাড়ী কেন্দুয়া সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ বৃদ্ধি

nandailনান্দাইল প্রতিনিধি:
নান্দাইল চৌরাস্তা থেকে আঠারবাড়ী পাকা রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে বেহাল দশা। রাস্তার বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়াই উক্ত সড়ক পথে চলাচলকারী যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক, লড়ি চলাচলে সংকট সৃষ্টি হয়েছে । উক্ত সড়ক পথে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে কেন্দুয়া হয়ে নেত্রকোনা পর্যন্ত বহুসংখ্যক যানবাহন চলাচল করে থাকে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে ঝুঁকিপূর্ণ সড়ক পথে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। দেখা যায় চণ্ডীপাশা ইউনিয়নের বাশাঁহাটি বাজার সংলগ্ন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বিধায় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী সাধারণ ও যানবাহনের চালকগণের উক্ত সড়কে প্রতিদিন চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তাটি গুরুত্বপূর্ণ হলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দীর্ঘদিনেও সংস্কার হচ্ছে না। জনগণের চরম দুর্ভোগ লাঘবের জন্য অনতিবিলম্বে সড়কটি সংস্কারে জন্য সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

Leave A Reply

Your email address will not be published.