Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নারায়ণগঞ্জে দুই জঙ্গির ২০ বছর করে কারাদণ্ডাদেশ

%e0%a7%a8-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bfঅনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ ৭ং বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি বিস্ফোরক আইনের মামলার রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে বিচারক কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ বন্দরের ফরাজিকান্দা গ্রামের মৃত কামালউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও তার সহযোগী দণ্ডপ্রাপ্ত মাহাবুব (২২) একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল হতে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে মাহাবুবকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, ৮৬ পৃষ্ঠার জিহাদি বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি। ওই ঘটনায় আদমজীনগর র‌্যাব-১১ এর ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.