Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নালিতাবাড়ীতে মোটরসাইকেল চালক জাহিদুলের ৭ দিনেও সন্ধান মেলেনি

nalitabariনালিতাবাড়ী প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ৭ দিন পেরিয়ে গেলেও মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম (৩০) এর সন্ধান মেলে নি আজও। জাহিদুল উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের ইছুব আলীর পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি রবিবার প্রতিদিনের মতো ভাড়ায় চালানোর জন্য টিভিএস ১০০সিসি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাড়িতে না ফিরলে তার মাতা-পিতা তাদের আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে জাহিদুলের ০১৮৩৬৬০০৬৯৮ মোবাইল নাম্বারে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। বর্তমানে কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ৬ দিন পেরিয়ে যাওয়ার পর অনেকটা আশাহত হয়ে পড়েছেন তার পরিবারের লোকজন। যদি কেউ জাহিদুলের সন্ধান পান তাহলে ০১৯৬০৩৭৬৪২২ এই নাম্বারে অথবা নালিতাবাড়ী থানায় জানানোর জন্য অনুরোধ করেছেন তার স্বজনেরা।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক জানান, ঘটনাটি আমরা অবগত আছি। জাহিদুলের মোবাইল ফোন নাম্বার ট্রেকিং করে তাকে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৩৯৭, তাং ১২/০১/২০১৫ ইং।

Leave A Reply

Your email address will not be published.