Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাসিরনগরে হামলার ঘটনায় অাওয়ামী লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শেখ আবদুল আহাদ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা সদরের ঘোষপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অাবু জাফর।

তিনি বলেন, ৩০ অক্টোবর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলা সদরের মন্দিরে হামলা ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.