Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিখোঁজ পিপি এ্যাড. রতীশ চন্দ্র ভৌমিককে উদ্ধারের দাবীতে জলঢাকায় মানববন্ধন

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: রংপুরে জাপানী নাগরিক হোশি কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার নিয়োজিত সরকারী প্রসিকিউটর (পিপি) আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক সোনা বাবু কয়েকদিন থেকে নিখোঁজ রয়েছেন। তার উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জলঢাকা। রবিবার দুপুরে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ের ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বাবু সোনাকে উদ্ধারের দাবী নিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক জোতিষ চন্দ্র রায়, অনিল রায়, অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, প্রভাষক ধনঞ্জয় রায়, প্রভাষক হেরম্ব কুমার রায়, প্রভাষক লিটন কর্মকার, শিক্ষক নির্মলেন্দু রায়, অবিনাশ রায়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু ও কুলো চন্দ্র রায় প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.