Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নির্বাচনের ব্যাপারে উৎসাহ পেয়েছি – প্রধানমন্ত্রী

নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনের ব্যাপারে কোনো পরামর্শ নয় বরং উৎসাহ পেয়েছি। আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কোনো কথা হয়নি।

তিনি আরো বলেন, দেশে অনেকে আছেন যারা ষড়যন্ত্র করেই যাচ্ছেন।কিছু লোক আছে, যাদের উন্নতি দেখলে পছন্দ হয় না। নিজেদের স্বার্থ নিয়ে রাজনীতি করি না। মানুষের ভালোর জন্য রাজনীতি করি। প্রত্যেকের জীবন মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে শুধু আলোচনাই হচ্ছে না একটা চুক্তি হয়েছে। পৃথিবীর সব স্থান থেকে চাপ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সমস্যা দূর করতেই সাইবার আইন করা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এবং এটাতে বিশ্বাস করে বাংলাদেশ।

আজ বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.