Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীতে অর্থনৈতিক শুমারী রিপোর্ট প্রকাশ

সুমন মুখার্জী,নীলফামারীঃ নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারী-২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ, জে, এম, এরশাদ আহসান হাবিব। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান,জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক আব্দুল হালিম শুমারীর বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সেমিনারে জানানো হয়, নীলফামারী জেলায় ১লাখ ৩২হাজার ১০২টি প্রতিষ্ঠানে ৩লাখ ৯১হাজার ৪৮৪জন কর্মরত রয়েছেন। যারা আর্থিক কর্মকান্ডে জড়িত।

Leave A Reply

Your email address will not be published.