Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নীফফামারী প্রতিনিধি: নীলফামারীতে রিনা আকতার (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের গুড়গুড়ী মনসা পাড়া গ্রামের রিক্সাচালক স্বামী শাহিনের বাড়ির শোয়ার ঘর থেকে গলায় দড়িতে ঝুলন্ত অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধু একই গ্রামের আব্দুল বারেকের মেয়ে। রিনার বাবা আব্দুল বারেক জানান, তার জামাতা শাহিন ঢাকায় রিক্সা চালায়। তার মেয়ে রিনা স্বামীর বাড়িতে শ্বশুড় শাশুড়ি ও দেবর ননদের সাথে থাকতো। কিন্ত শ্বশুড় শাশুড়ির রিনাকে সহ্য করতে পারতো না। প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকত। তাই রিনার পিতার অভিযোগ শ্বশুড় শাশুড়ির নির্যাতনও অত্যাচার সহ্য করতে না পেরে তার মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।

নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন করে বলেন জেলার মর্গে লাশের ময়না তদন্ত করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.