নীলফামারীতে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
সুমন মুখার্জী, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে জোগেশ চন্দ্র (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত জোগেশ চন্দ্র উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ঘন্টেশ্বর গ্রামের মৃত ডিমেন রায়ের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, জোগেশ চন্দ্র রোববার রাতে পানির পাম্পের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।