Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম পুলিশের মৃত্যু

সুমন মূখার্জী, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার সোনারায় সংগলশী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম পুলিশ সন্তোষ কুমার রায় (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্তোষ নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের গ্রাম পুলিশ ও উক্ত ইউনিয়নের উলোটপাড়া গ্রামের সুধীর চন্দ্র রায়ের ছেলে।

নীলফামারী থানার উপ পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে সন্তোষ বাইসাইকেলে নীলফামারী থানায় যাচ্ছিলেন। এসময় সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave A Reply

Your email address will not be published.