Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে স্কুল বিধ্বস্ত

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলার ওপর দিয়ে মঙ্গলবার মধ্যরাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে মৌগাতি ইউনিয়নের চুচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। এছাড়াও বেশকিছু টিনের ঘরের চাল বাতাসে উড়িয়ে নেয়। অসংখ্য গাছের ডাল ভেঙ্গে ও উপড়ে পড়েছে। কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে পড়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। আবহাওয়া ভালো না থাকায় এবং থেমে থেমে মুহূর্তে বৃষ্টি আসায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। চলতি সপ্তাহেই প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় দুঃশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।
চুচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান রতন বলেন, স্কুল ভবন ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। আকস্মিক ঝড়ে স্কুল ভবন বিধ্বস্ত হওয়ায় রোদবৃষ্টিতে বসে পাঠ নিতে শিক্ষকদেরও সমস্যা হচ্ছে ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Leave A Reply

Your email address will not be published.