Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নেত্রকোনায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:
নারী নির্যাতন বন্ধ এবং সহিংস পরিস্থিতিতে নারী ও দরিদ্র মানুষের স্বাভাবিক জীবন জীবিকা নিরাপদ রাখার স্বার্থে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শুক্রবার নারী প্রগতি সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান পাঠান, নারী নেত্রী সাহিদা পাঠান ডেইজী, রেহানা সিদ্দিকী, আয়েশা আক্তার, বাবন খান ববি, নীলম বিশ্বাস রাতুল প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.