নেত্রকোনায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গত মঙ্গলবার জেলা শহরের মোক্তারপাড়া মাঠে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ। বক্তৃতা করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, মো. ইউসুফ আলী, ইউএনও মোস্তারী কাদেরী, মোহাম্মদ হেলাল উদ্দিন, এসএম জাহাঙ্গীর, নাছিমা খাতুন, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, ক্যাপ্টেন (অব.) কামাল আজাদ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।