Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে পি শর্মা !

নির্বাচনে বিপুল বিজয়ের দুই মাস পর নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল কমিউনিস্ট পার্টির নেতা কে পি শর্মা ওলির নাম ঘোষণা করা হয়েছে।

মাওবাদীদের সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে কে পি শর্মা ওলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণীত হয়।

প্রেসিডেন্সিয়াল সেক্রেটারি ভেশ রাজ অধিকারী এএফপিকে জানান, এই কমিউনিস্ট নতুন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিবেন বলে আশা করা হচ্ছে।
খবর এএফপি’র।

Leave A Reply

Your email address will not be published.