Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নেপালে খসড়া সংবিধান নিয়ে সংঘর্ষে নিহত ১১

নেপালে খসড়া সংবিধান নিয়ে সংঘর্ষে নিহত ১১নেপালে খসড়া সংবিধানের বিরোধীতাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮ পুলিশ কর্মকর্তাসহ ১১ নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলের টিকাপুর এলাকায় এই সংঘর্ষের পর নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ।

নেপাল পুলিশ জানায়, নতুন সংবিধানের খসড়ার বিরোধীতাকারীরা সরকারি অবকাঠামো ভাঙচূর করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এসময় বেশ কয়েকজন বর্শা এবং কুড়ালসহ ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আট পুলিশ সদস্য নিহত হয়।

এছাড়াও আধাসামরিক বাহিনীর এক সদস্যের গায়ে আগুন ধরিয়ে দেয় বিরোধীরা। ঘটনার পর টিকাপুরে স্থানীয় সময় বিকাল ৪ টা থেকে কারফিউ জারি করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.