Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নোয়াখালীতে ইয়াবা সেবনকালে ইউপি সদস্যসহ আটক-৩

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে এক ইউপি সদস্য (মেম্বার)সহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গত সোমবার রাত ১০টার দিকে ইউনিয়নের আব্দুল্যাহ মিয়ারহাট বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পশ্চিম রাজুরগাও চবিরপাইক গ্রামের বদরুদৌজা চৌধুরীর ছেলে ও উক্ত ওয়ার্ড মেম্বার এলাহি নেওয়াজ মাসুম (৩৫), একই এলাকার আবদুল কাদেরের ছেলে নূর নবি (৩৩) ও সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের সুমন (৩৫)।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ইউপি মেম্বার মাসুমসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.