Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ের বোদায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।  এরা হল উপজেলার সাকোয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের গোবিন্দ চন্দ্রের মেয়ে ইতি (৪) এবং তার চাচাতো ভাই প্রকাশ (৪)। প্রকাশের বাবার নাম উমেশ চন্দ্র।

বোদা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাকোয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে কাজীপাড়া গ্রামে বাড়ির পাশের একটি পুকুর ধারে খেলাধুলার করার এক পর্যায়ে ইতি ও প্রকাশ পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে।

ইতি মারা গেছে বুঝতে পেরে স্থানীয়রা প্রকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.