Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড়ে বাবা-মাকে জবাই করে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বাবা-মাকে জবাই ও কুপিয়ে হত্যা করেছে মঞ্জুরুল হাসান শান্ত নামে এক যুবক। রবিবার দুপুর আড়াইটার দিকে শহরের পুরাতন ক্যাম্প মহল্লার নিজ বাড়িতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। এ সময় ওই যুবককে আটকাতে গেলে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে মঞ্জুরুল হাসান শান্ত (৩০) নামে ওই যুবক তার মা রীনা পারভীনকে (৬০) জবাই করে হত্যা করে। এ সময় বাবা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (৬৮) কেও এলোপাথারি কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশী এক পুলিশ সদস্যের স্ত্রী তাকে আটকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে শান্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা করে সে। এ সময় পঞ্চগড় থানার এসআই আরিফ হোসেন ও এএসআই এনামুল হক গুরুতর আহত হন। অন্যদের এলোপাথারি কোপাতে গিয়ে মঞ্জুরুল হাসান নিজেও আহত হন। পরে পুলিশ তাকে আটক করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা দম্পত্তিকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মঞ্জরুল হাসান পঞ্চগড় চিনিকলের আখ উন্নয়ন কর্মকর্তা এবং চার ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। তবে তার পরিবারের লোকজন তাকে মানসিক রোগী বলে দাবি করেছেন।

Leave A Reply

Your email address will not be published.