Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে হোম কোয়ারেনন্টাইন না মানায় একজনকে জরিমানা

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদেশ ফেরত মনিরুজ্জামান তুষার (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে হোম কোয়ারেনন্টাইন না মেনে ঘুরে বেড়ানোর অপরাধে এই জরিমানা করা হয়। মনিরুজ্জামান তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজোত এলাকার গোলাম মোস্তফার ছেলে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ভারতসহ অন্যান্য দেশ হতে প্রত্যাগত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে তদারকি করা হয়। এ সময় সম্প্রতি বিদেশ ভ্রমণ করে আসা মনিরুজ্জামান আনন্দ চিত্তে মাঠে ঘুরতে দেখা যায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন পালন না করার দায় ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.