Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড় বোদায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

pppbbbমামুনুর রশিদ,পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় রোহান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় ছেতনাই নদীতে (করতোয়া নদীর শাখা) এই ঘটনা ঘটে। রোহান ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন প্রধান নদীতে ডুবে ওই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে শিশু রোহান একা হাঁটতে হাঁটতে বাড়ির পাশের ওই নদীর ধারে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই শিশুটি নদীর পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.