Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পটুয়াখালীর বাউফলে ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবাউপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 আব্দুল্লাহ আল ইমরান বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: 
পটুয়াখালীর বাউফলে ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভূমি অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়। সহকারি কমিশনার (ভূমি) এ,এফ,এম,আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া,উপজেলা সমাজ সেবা অফিসার মো.মনিরুজ্জামান, সমবায় অফিসার মু.কামরুল আহসান মিঞা, কানুনগো গিয়াস উদ্দিন আহম্মেদ, সাংবাদিক আরেফিন সহিদ ও এম.নাজিম উদ্দিন প্রমূখ।
জে-থার্টিন,থুলনা

Leave A Reply

Your email address will not be published.