Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাইকগাছায় ব্যবসায়ীকে নির্যাতনের পর বিষপানে হত্যা

পাইকগাছা প্রতিনিধি, খুলনা:
খুলনার পাইকগাছায় ব্যবসায়ী এক যুবককে নির্যাতনের পর জোরপূর্বক বিষ পানে হত্যা করা হয়েছে। প্রেমিকার পরিবারের লোকজন বাড়িতে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে বিরাশী গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে বলে জানা গেছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের হোসেন আলী গাজীর মেয়ে আয়েশার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী সিলেমানপুর গ্রামের আবু বক্কর গাজীর ব্যবসায়ী ছেলে মিঠু গাজীর (২৬)। উক্ত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঘটনার দিন সোমবার বেলা ১২টার দিকে প্রেমিকার বাড়িতে ডেকে নিয়ে আয়েশার পরিবারের লোকজন মিঠুর উপর অমানষিক নির্যাতন করে। পিটিয়ে নির্যাতনের এক পর্যায়ে মিঠুর অবস্থা আশঙ্কাজনক হলে তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে দেয়। এ সময় মিঠু মুঠোফোনে আমাকে বাঁচাও বলে পিতা আবু বক্করকে জানায়। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন মিঠুকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বেলা ৩টার দিকে আগড়ঘাটা নামকস্থানে পৌঁছালে মিঠুর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় ৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেছে। মামলা নং- ১৮। এ ব্যাপারে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু সাঈদ জানান।

Leave A Reply

Your email address will not be published.