Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাকিস্তানের অভিজ্ঞরা এখন বাংলাদেশে!

স্পোর্টস ডেস্ক:
বলা হচ্ছে পাকিস্তানের ওয়ানডে দলটা অনেক তরুণ। সে তুলনায় কিছুটা হলেও অভিজ্ঞ টি-টোয়েন্টি দলটি। কারণ, সেখানে আছেন শহীদ খান আফ্রিদি। তবে, সবচেয়ে বেশি অভিজ্ঞ হল পাকিস্তানের টেস্ট দল। কারণ, সেখানে মিসবাহ উল হক, ইউনুস খানের মত অভিজ্ঞ তারকারা আছেন।
আর এই ‘অভিজ্ঞ’রা এরই মধ্যে চলে এসেছেন বাংলাদেশে। পাকিস্তানের ওয়ানডে দলে থাকা এগারো ক্রিকেটার আছেন টেস্ট দলে। তাদের সঙ্গে যোগ দেবেন মিসবাহ-ইউনুসরা। আগামী ২৮ ফেব্রুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে না পারা লেগস্পিনার ইয়াসির শাহও আছে টেস্ট দলে। টেস্ট খেলতে ঢাকায় এসেছেন বাবর আজম ও ইমরান খানও।
২৭ বছর বয়সী ইমরান টেস্ট দলে আসেন পেসার সোহেল খানের চোটে।

Leave A Reply

Your email address will not be published.