Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকুন্দিয়ায় একুশে ফেব্রুয়ারী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Kishoreganj

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা হল রুমে অমর একুশে ফেব্রুয়ারী উদযাপনের এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই ফেব্রুযারী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রসাশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্য মো. জসীম উদ্দীন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার, পাকুন্দিয়া থানা সাবইন্সপেক্টর শাহাব উদ্দিন প্রমুখ।

প্রায় ঘন্টাব্যাপি এই আলোচনা সভায় ২১ ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা হবে বলে জানানো হয়। সকাল ১১টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপি বই মেলার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave A Reply

Your email address will not be published.