পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা জারি
পাকুন্দিয়া প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা গ্রামে জমি নিয়ে দু’পক্ষের বিরোধের ঘটনায় শান্তি ভঙ্গের আশঙ্কায় উভয় পক্ষকে স্ব-স্ব স্থানে অবস্থান নেয়ার নির্দেশ দেন আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা গ্রামে জমির(খতিয়ান নং-২৮০,ও ৩৫০, দাগ নং-৩৮৯৪ ও ৩৮৯৩ কান্দা, জমির পরিমাণ ০৭ শতাংশ ও ০৬ শতাংশ,মোট ১৩ শতাংশ) উপর আদালতের আদেশ জারি করা হয়েছে।
জানা যায়, বকুল মিয়া, পিতা- আ. নবী, গ্রাম: চরকাওনা মইশাকান্দা, থানা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ। গত ৮ই জানুয়ারি ২০১৫ইং কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং- ১২৮১/১৪ দায়ের করেন। এতে বলা হয় গত ১৫/১২/২০১৪ ইং তারিখে জোরপূর্বক কাঞ্চন, রতন, উভয় পিতা: মৃত: কানা সাহাব উদ্দিন, গ্রাম: চরকাওনা মইশাকান্দা, থানা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ, ভূমি দখল করতে আসে। এতে আদালত উভয় পক্ষের উপর শান্তি ভঙ্গের আশঙ্কায় যে যেই অবস্থানে আছে তাকে সেই অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন এবং বিজ্ঞ আদালত আগামী ২৬/০২/১৫ইং তারিখ বিরোধকৃত সম্পত্তি ব্যাপারে উভয় পক্ষকে আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশ মানার জন্য বলা হয়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার এ এস আই মো. খালেকুজ্জামান বলেন, বর্তমানে জমির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আগামী ২৬ শে ফেব্র“য়ারি আদালতের রায় হবে বলে ধারণা করছেন তিনি।