Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পারফেকশনিস্টের পথে প্রিয়াংকা!

Priyanka-Chopra-in-yellow-dressবিনোদন ডেস্ক:
দুই কোটি রুপি পারিশ্রমিকে আমির খানের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার রেকর্ডটিই এই পর্যন্ত পাওয়া খবরে বলিউড তারকাদের মধ্যে বিজ্ঞাপনের জন্য ছিল সর্বোচ্চ সন্মানী। এবার মিস্টার পারফেকশনিস্টের পথেই হাঁটলেন সাবেক বিশ্বসুন্দরী ‘মেরিকম’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। একটি পণ্যের প্রচারদূত হওয়া বাবদ এই সুন্দরী সম্মানী চাইলেন ১৫ কোটি রুপি! নায়িকা থেকে গায়িকা আবার আন্তর্জাতিক স্বীকৃতি, থেমে থাকিনি এখানে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিতিÑসব মিলিয়ে মেঘের ওপর ভাসছেন তিনি। এবার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার প্রস্তাব এল তার কাছে। আন্তর্জাতিক এ প্রতিষ্ঠান তৈরি করে থাকে বিশেষ নকশার হাতব্যাগ। শোনা যাচ্ছে, বরফি নায়িকা পিসি এই ব্যাগের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণামূলক কাজ করবেন এবং এর জন্য পারিশ্রমিক নেবেন ১৫ কোটি রুপি। গত মাসেই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে প্রতিষ্ঠানটি এ প্রস্তাব দেয়। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত হবে, এ মেয়ে আসলেই মিস্টার পারফেকশনিস্টকে কতটা অনুসরণ করতে পারলেন। তথ্য সূত্র : ডেইলি-ভাস্কর।

Leave A Reply

Your email address will not be published.