Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পিএসজি’তেই স্থায়ী ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক:Ibrahimovic2

প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে ইতালিয়ান ক্লাব এসএ রোমায় যাওয়ার ব্যাপারটি পুরোপুরি নাকচ করে দিলেন জ¬াতান ইব্রাহিমোভিচ। তিনি জানান, ইতালিতে তার যাওয়ার ব্যাপারটি সত্য না। ইব্রাহিমোভিচ বলেন, ‘এটির ব্যাপারে আলোচনার কিছু নেই। আমি জানি অনেকেই আমার ইতালিতে ফিরে যাবার ব্যাপারে আলোচনা করছে। তবে এটি সত্য যে আমি সেখানে যাচ্ছি না।’ ইব্রাহিমোভিচ বিশ্বের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল তিনি তার বর্তমান ক্লাবের হয়ে ভালো নেই। যেমনটি তিনি আয়াক্স, জুভেন্টাস, ইন্টারমিলান, বার্সেলোনা ও এসি মিলানে ছিলেন। যার কারণে তিনি ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি ছেড়ে যেতে চান। সুইডিস এ তারকা ২০১২ সালে এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন। এখন পর্যন্ত তিনি দলটির হয়ে ১০৬ ম্যাচ খেলে ৮৮টি গোল করেছেন।


Leave A Reply

Your email address will not be published.