Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পিরোজপুরে ঘরে ঢুকে কুপিয়ে শ্বশুর-পুত্রবধূকে খুন

পিরোজপুরেরপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে শ্বশুর ও পুত্রবধূকে। নিহত শ্বশুরের নাম রাজন পাইক এবং পুত্রবধূর নাম মেরি পাইক। ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, রাতে মুখোশ পড়া কয়েকজন ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বশুর রাজন পাইক এবং পুত্রবধূ মেরি পাইককে হত্যা করে পালিয়ে যায়। এ সময় ঘরে অন্য কেউ ছিল না।

নিহত মেরির স্বামী সুশীল পাইক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করায় তিনি বাড়িতে ছিলেন না। তার দুই মেয়ে একজন বরিশালে নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করেন এবং অন্য মেয়ে সরকারি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অনার্স শেষ বর্ষের ছাত্রী।  দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান চান মাঝি বলেন, ‘ঘটনাটি আকস্মিক ঘটেছে। আমরা কিছ্ইু বুঝতে পারছি না।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.