Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জে কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা

Pirgonj, Rangpur - পীরগঞ্জ, রংপুরপীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকায় শিবলী আজিজ (১৯) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। শিবলী মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার বন্ধুদের সঙ্গে সে পিকনিকে গিয়েছিল বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। নিহত শিবলী আজিজ পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার ঘোসপুর গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি মো. রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোসপুরে জমি থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.