Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জে জনপ্রতিনিধিদের নিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামুলক আলোচনা সভা

পীরগঞ্জ প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে শনিবার বেলা ১১টায় রংপুর জেলা শাখা হেযবুত তওহীদের আয়োজনে ও মোহাম্মদ হাসিম উদ্দিন হাসিম এর উপস্থাপনায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের ও রাজনৈতিক বৃক্তিবর্গদের নিয়ে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমেদপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো.মোশফাক হোসেন খাঁন চৌধুরী (ফুয়াদ)। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা শাখা জাসদের সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো.মনোয়ার হোসেন লিটন, কুমেদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য সদস্যাগন।
মূখ্য আলোচক হিসাবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
অনুষ্ঠানে মুখ্য আলোচক উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক গভীর সঙ্কটকাল অতিক্রম করছে। রোহিঙ্গা ইস্যু তুলে ধরে তিনি বলেন, এটা আমাদের দেশের জন্য একটি শতর্কবার্তা। আমরা যদি এখনই শতর্ক না হই তবে আমাদের দেশও এই সঙ্কটে পড়তে পারে। কাজেই এই মুহূর্তে আমাদেরকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সঙ্কট মোকাবেলায় নিঃস্বার্থ হতে হবে। এজন্য প্রয়োজন একটা সঠিক আদর্শের। সেই সঠিক আদর্শ তুলে ধরে মানুষকে সত্য ও ন্যায়ের পক্ষে যাবতীয় অন্যায়ের রিবুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে হেযবুত তওহীদ।

Leave A Reply

Your email address will not be published.