Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত

বজ্রপাত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আরিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের সুমন মিয়া (২৫) ও আব্দুর রাজ্জাক (৩০)।
পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান ফারুক জানান, সকালে বৃষ্টির মধ্যে ক্ষেতে আমনের চারা তুলছিলেন রাজ্জাক ও সুমন। সে সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

Leave A Reply

Your email address will not be published.