Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগঞ্জ থেকে নিখোঁজ শিশুর গলাকাটা লাশ সাদুল্যাপুরে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মংলারপাড়ার (ছাইগাড়ি) একটি ফাঁকা জায়গায় রাস্তার উপর থেকে গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ মিয়া (১১) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। নিহত শহীদ মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানি মন্ডলপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। তার বুকে ও পিঠে আঘাতের দাগ রয়েছে। লাশ উদ্ধারের সময় তার হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, বুধবার বিকেলে শিশু শহীদ মিয়া তাদের রিক্সা-ভ্যানটি নিয়ে বাড়ির বাইরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে নিজ এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করা হয়। বৃহ¯পতিবার সকালে মংলারপাড়া রাস্তার উপর শিশুর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লাশটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা রিক্সা-ভ্যানটি ছিনিয়ে নিয়ে শহীদ মিয়াকে খুন করে। পরে লাশটি সাদুল্যাপুর এলাকায় ফেলে রেখে যায়।

Leave A Reply

Your email address will not be published.